২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্হী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (২) “তহবিল” অর্থ ধারা ১৩ এ উল্লিখিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তহবিল; (৩) “পরিচালনা বোর্ড” অর্থ ধারা ৮ এর অধীন গঠিত পরিচালনা বোর্ড; (৪) “পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ” অর্থ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১২ নং আইন ) এর অধীন স্থাপিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ; (৫) “পার্বত্য জেলা” অর্থ রাঙ্গামাটি ,খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা; (৬) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৭) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৮) “ বোর্ড” অর্থ ধারা ৩ এর অধীন…