১৩। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তহবিল নামে একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনিঃশ্বেষযোগ্য ঘূর্ণায়মান ফাণ্ড (non-lapsable revolving fund), যাহা ৩ (তিন) কোটি টাকার বেশী হইবে না; (খ) সরকারের অনুমোদনক্রমে বোর্ড কর্তৃক গৃহীত ঋণ বা অনুদান; (গ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ । (২) তহবিলের অর্থ কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে : তবে শর্ত থাকে যে, কোন তফসিলি ব্যাংক না থাকিলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত যে কোন বাণিজ্যিক ব্যাংকে তহবিলের অর্থ জমা রাখা যাইবে । (৩) তহবিল হইতে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান,…