১১। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ডের একটি পরামর্শক কমিটি গঠিত হইবে, যথা:- (ক) চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) তিন জন সার্কেল চীফ অথবা তাহাদের মনোনীত প্রতিনিধি; (গ) সরকার কর্তৃক মনোনীত পাবর্ত্য জেলা হইতে একজন করিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান; (ঘ) সরকার কর্তৃক মনোনীত পাবর্ত্য জেলা হইতে একজন করিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ; (ঙ) সরকার কর্তৃক মনোনীত, সার্কেল চীফের সহিত পরামর্শক্রমে, পাবর্ত্য জেলা হইতে একজন করিয়া হেডম্যান; (চ) চেয়ারম্যান কর্তৃক মনোনীত, সরকারের পূর্বানুমোদনক্রমে, পাবর্ত্য জেলা হইতে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের ৩ (তিন) জন সদস্য। (২) উপ-ধারা (১) এর দফা (গ), (ঘ), (ঙ)…