৫৷ (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে পরিষদ নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) চেয়ারম্যান; (খ) বার জন উপ-জাতীয় সদস্য; (গ) ছয় জন অ-উপজাতীয় সদস্য; (ঘ) দুইজন উপ-জাতীয় মহিলা সদস্য; (ঙ) একজন অ-উপজাতীয় মহিলা সদস্য; (চ) তিনটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, পদাধিকারবলে৷ (২) চেয়ারম্যান উপ-জাতীয়গণের মধ্য হইতে নির্বাচিত হইবেন৷ (৩) উপ-ধারা (১)(খ) তে উল্লিখিত উপ-জাতীয় সদস্যগণের মধ্যে- (ক) পাঁচজন নির্বাচিত হইবেন চাকমা উপজাতি হইতে; (খ) তিনজন নির্বাচিত হইবেন মারমা উপজাতি হইতে; (গ) দুইজন নির্বাচিত হইবেন ত্রিপুরা উপজাতি হইতে; (ঘ) একজন নির্বাচিত হইবেন ম্রো ও তনৈচংগা উপজাতি হইতে; (ঙ) একজন…