৪৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ এই আইনের বা কোন বিধির বিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। (২) বিশেষ করিয়া এবং উপরিউক্ত ক্ষমতার সামগ্রিকতা ক্ষণ্ন না করিয়া, অনুরূপ প্রবিধানে নিম্নরূপ সকল অথবা যে কোন বিষয়ের বিধান করা যাইবে, যথা:- (ক) পরিষদের কার্যাবলী পরিচালনা; (খ) পরিষদের সভার কোরাম নির্ধারণ; (গ) পরিষদের সভায় প্রশ্ন উত্থাপন; (ঘ) পরিষদের সভা আহ্বান; (ঙ) পরিষদের সভার কার্যবিবরণী লিখন; (চ) পরিষদের সভায় গৃহীত প্রস্তাবের বাস্তবায়ন; (ছ) পরিষদের সাধারণ সীলমোহরের হেফাজত ও ব্যবহার; (জ) পরিষদের অফিসের বিভাগ ও শাখা গঠন এবং উহাদের কাজের পরিধি নির্ধারণ; (ঝ)…