২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “অ-উপজাতীয়” অর্থ যিনি উপ-জাতীয় নহেন; (খ) “অ-উপজাতীয় স্থায়ী বাসিন্দা” অর্থ যিনি উপ-জাতীয় নহেন এবং যাহার পার্বত্য জেলায় বৈধ জায়গা-জমি আছে এবং উক্ত জেলার কোন সুনির্দিষ্ট ঠিকানায় তিনি সাধারণতঃ বসবাস করেন; (গ) “উপ-জাতীয়” অর্থ পার্বত্য জেলাসমূহে স্থায়ীভাবে বসবাসরত চাকমা, মারমা, তনৈচংগা, ত্রিপুরা, লুসাই, পাংখো, খিয়াং, ম্রো, বোম, খুমী ও চাক উপ-জাতীয় কোন সদস্য; (ঘ) “চেয়ারম্যান” অর্থ পরিষদের চেয়ারম্যান; (ঙ) “পরিষদ” অর্থ এই আইনের অধীনে স্থাপিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ; (চ) “পার্বত্য জেলা” অর্থ রাংগামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান…