৬৷ (১) বোর্ড নিম্নবর্ণিত সদস্য-সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বকারী একজন সদস্য; (খ) অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বকারী একজন সদস্য; (গ) কর্তৃপক্ষ কর্তৃক সরবরাহকৃত পানি ব্যবহারকারীগণের প্রতিনিধিত্বকারী একজন সদস্য; (ঘ) সংশ্লিষ্ট এলাকার শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিত্বকারী একজন সদস্য; (ঙ) ইনষ্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ এর প্রতিনিধিত্বকারী একজন সদস্য; (চ) ইনষ্টিটিউট অব ইজ্ঞিনিয়ার্স, বাংলাদেশ এর প্রতিনিধিত্বকারী একজন সদস্য; (ছ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এলাকাধীন পৌর কর্তৃপক্ষের প্রতিনিধিত্বকারী মহিলাসহ দুই জন সদস্য: তবে শর্ত…