৫৫৷ (১) এই আইন বলবত্ হওয়ার সংগে সংগে The Water Supply and Sewerage Authority Ordinance, 1963 (E.P. Ordinance XIX of 1963), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত রহিত হইবে৷ (২) উক্ত Ordinance রহিত হইবার সংগে সংগে- (ক) উক্ত Ordinance এর অধীন প্রতিষ্ঠিত Chittagong Water Supply and Sewerage Authority, অতঃপর পুরাতন চট্টগ্রাম কর্তৃপক্ষ বলিয়া উল্লিখিত, ভাংগিয়া যাইবে এবং সংগে সংগে যে এলাকার জন্য উহা প্রতিষ্ঠিত হইয়াছিল সেই এলাকার জন্য চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ নামে এই আইনের অধীন একটি নূতন কর্তৃপক্ষ, অতঃপর চট্টগ্রাম কর্তৃপক্ষ বলিয়া উল্লিখিত, প্রতিষ্ঠিত হইবে; (খ) উক্ত Ordinance এর…