৫২৷ (১) কোন ব্যক্তি (কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীসহ) তফসিলের দফা ১, ৬, ৯, ১০ বা ১৩ এর অধীন কোন অপরাধ করিলে বা উক্তরূপ কোন অপরাধ করার চেষ্টা করিলে বা করিতে সহায়তা করিলে, তিনি অনধিক ছয় মাস কারাদণ্ডে, বা অনধিক দশ হাজার টাকা অর্থদণ্ডে, বা উভয়বিধ দণ্ডে দণ্ডনীয় হইবেন৷ (২) কোন ব্যক্তি (কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীসহ) তফসিলের দফা ৫, ৭, ১১, ১২, ১৪, ১৫ বা ১৮ এর অধীন কোন অপরাধ করিলে বা উক্তরূপ কোন অপরাধ করার চেষ্টা করিলে বা করিতে সহায়তা করিলে, তিনি অনধিক তিন মাস কারাদণ্ডে, বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডনীয় হইবেন৷ (৩) কোন ব্যক্তি (কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীসহ)…