৪৫৷ (১) এই আইনের অধীন কৃত কোন কাজকর্ম বা গৃহীত কোন কার্যধারা সম্পর্কে কেবল এই কারণে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না যে,- (ক) বোর্ডে কোন শূন্যতা বা উহার গঠনে কোন ত্রুটি রহিয়াছে; বা (খ) সদস্য না থাকা সত্ত্বেও কোন ব্যক্তি সদস্য হিসাবে কাজ করিয়া যাইতেছে; (গ) কোন বিষয়ের গুণাগুণ ক্ষুণ্ন করে না এইরূপ কোন ত্রুটি-বিচ্যুতি বা অনিয়ম হইয়াছে৷ (২) বোর্ডের কোন সভার কার্যবিবরণী যথাযথভাবে স্বাক্ষরিত হইলে, উক্ত সভা যথাযথভাবে আহূত হইয়াছে এবং উহা সর্বপ্রকার ত্রুটি বা অনিয়ম মুক্ত বলিয়া বিবেচিত হইবে৷