৪২৷ (১) যদি কোন কর্র্তৃপক্ষ বা বোর্ড সরকার কর্তৃক প্রদত্ত নীতি-বিবৃতির অধীন কোন নির্দেশ মানিয়া চলিতে ব্যর্থ হয় অথবা এই আইনের অধীন উহার দায়িত্ব ও কর্তব্য পালনে অনবরতভাবে ব্যর্থ হয় তাহা হইলে, সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত মেয়াদের জন্য উক্ত বোর্ডকে অপসারণ করিতে পারিবে, অথবা উক্ত ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তাকে চাকুরী হইতে অপসারণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারিবে: তবে শর্ত থাকে যে, উক্তরূপ অপসারণ আদেশ প্রদানের অন্যুন তিন মাস পূর্বে সরকার কর্তৃপক্ষকে উক্তরূপ আদেশ কেন প্রদান করা হইবে না তত্সম্পর্কে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করিবে এবং প্রতিকারমূলক ব্যবস্থা…