৩৮৷ (১) ব্যবস্থাপনা পরিচালক, প্রত্যেক অর্থ বত্সর শেষ হইবার তিন মাসের মধ্যে যত শীঘ্র সম্ভব, উক্ত বত্সরের কর্র্তৃপক্ষের বিষয়াদি পরিচালনা সম্পর্কে একটি প্রতিবেদন বোর্ডের নিকট পেশ করিবেন এবং উহার একটি কপি কার্যসম্পাদন চুক্তির পরিপ্রেক্ষিতে পরিবীক্ষণের জন্য সরকারের নিকট প্রেরণ করিবেন৷ (২) প্রতিবেদনে নির্ধারিত বর্ণনা সন্নিবেশিত থাকিবে৷