৩৭৷ ব্যবস্থাপনা পরিচালক প্রত্যেক অর্থ বত্সরের অর্ধেক সময় শেষ হইবার পর কর্তৃপক্ষের হিসাবের একটি সংক্ষিপ্ত বিবরণ বোর্ডের নিকট পেশ করিবেন, এবং উহার একটি কপি কার্যসম্পাদন চুক্তির পরিপ্রেক্ষিতে পরিবীক্ষণের জন্য সরকারের নিকট প্রেরণ করিবেন৷