৩৪৷ (১) ব্যবস্থাপনা পরিচালক, কোন অর্থ বত্সর শেষ হইবার তিন মাস পূর্বে, কর্তৃপক্ষের পরবর্তী অর্থ বত্সরের আনুমানিক আয় ও ব্যয় সম্বলিত একটি বাজেট অনুমোদনের জন্য বোর্ডের নিকট পেশ করিবেন৷ (২) উক্ত বাজেটে মূলধন তহবিল সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর সহিত সামঞ্জস্যপূর্ণ হইতে হইবে যদি, উহার মূলধন বিনিয়োগের সহিত সরকার কর্তৃক সরবরাহকৃত তহবিল অথবা সরকারের জামিনদারিত্বে গৃহীত অর্থ শামিল থাকে৷ (৩) নির্ধারিত পদ্ধতি ও ফরমে বাজেট প্রাক্কলন প্রস্তুত করিতে হইবে এবং ইহাতে নির্ধারিত বিষয়াদি সন্নিবেশিত থাকিবে৷ (৪) বোর্ড কর্তৃক অনুমোদিত বাজেট প্রাক্কলনের একটি কপি সরকারের নিকট প্রেরণ করিতে হইবে৷ (৫) বাজেট প্রাক্কলন…