৩২৷ (১) কর্তৃপক্ষ, প্রয়োজনবোধে, কোন বাণিজ্যিক ব্যাংক বা কোন আর্থিক প্রতিষ্ঠান হইতে বাণিজ্যিক ব্যাংকের সুদের প্রচলিত হারের অনূর্ধ্বহারে ঋণ গ্রহণ করিতে পারিবে৷ (২) যে ক্ষেত্রে কর্তৃপক্ষ সরকারের নিকট হইতে অথবা সরকারের জামিনদারিত্বে কোন ঋণ গ্রহণ করে, সেই ক্ষেত্রে উক্ত ঋণের শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে৷