৩০৷ (১) কর্তৃপক্ষ উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা, উপদেষ্টা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, কর্তৃপক্ষ উহার প্রথম সাংগঠনিক কাঠামো বাস্তবায়নের পূর্বে উহা অনুমোদনের জন্য সরকারের নিকট পেশ করিবে : আরও শর্ত থাকে যে, কোন সাংগঠনিক কাঠামো সরকার কর্তৃক অনুমোদিত হইবার পর উহা, বোর্ডের অনুমোদনক্রমে, পরিবর্তন করা যাইবে, যদি এইরূপ পরিবর্তন কোন কার্যসম্পাদন চুক্তিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়৷ (২) কর্তৃপক্ষ, বোর্ডের অনুমোদনক্রমে, কোন ব্যক্তিকে চুক্তিভিত্ততে অথবা প্রেষণে, সংশ্লিষ্ট পক্ষগণের সম্মত শর্তে, নিয়োগদান করিতে পারিবে৷ (৩) আপাততঃ বলবত্ অন্য…