২৯৷ (১) বোর্ড, সরকারের অনুমোদনক্রমে, এক বা একাধিক উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের পারিশ্রমিক, সুযোগ-সুবিধা ও চাকরীর অন্যান্য শর্তাবলী নির্ধারণ করিতে পারিবে৷ (২) কোন উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহার উপর বোর্ড কর্তৃক আরোপিত অথবা ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন৷