২৮৷ (১) কর্তৃপক্ষের একজন ব্যবস্থাপনা পরিচালক থাকিবেন, যিনি বোর্ড কর্তৃক, সরকারের অনুমোদনক্রমে, নিযুক্ত হইবেন৷ (২) ব্যবস্থাপনা পরিচালক তিন বত্সরের মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন, এবং পুনরায় নিয়োগের জন্য যোগ্য হইবেন৷ (৩) বোর্ড, সরকারের অনুমোদনক্রমে, ব্যবস্থাপনা পরিচালককে অযোগ্যতা, মানসিক বা শারীরিক অক্ষমতা বা অসদাচরণের কারণে তাহার পদ হইতে অপসারণ করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, অপসারণের আদেশ কেন দেওয়া হইবে না তত্সম্পর্কে ব্যবস্থাপনা পরিচালককে কারণ দর্শাইবার যুক্তিসংগত সুযোগদান না করিয়া উক্তরূপ কোন অপসারণের আদেশ প্রদান করা যাইবে না৷ (৪) ব্যবস্থাপনা পরিচালকের পারিশ্রমিক, সুযোগ-সুবিধা এবং…