২৭৷ (১) কর্তৃপক্ষ এই আইনের যে কোন উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় চুক্তি সম্পাদন করিতে পারিবে৷ (২) কোন মালামাল সরবরাহের জন্য অথবা কোন কাজ সম্পাদনের জন্য কৃত চুক্তি লিখিত এবং সীলমোহরযুক্ত হইতে হইবে৷ (৩) প্রত্যেক চুক্তি কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অথবা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি সম্পাদন করিতে পারিবে৷ (৪) উক্তরূপ প্রত্যেক চুক্তি নির্ধারিত পদ্ধতিতে ও ফরমে সম্পাদিত হইবে এবং ইহা কর্তৃপক্ষের জন্য অবশ্য-পালনীয় হইবে৷