২৬৷ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কর্তৃপক্ষ- (ক) কোন অননুমোদিত সংযোগ অর্থাত্ উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে স্থাপিত কোন সংযোগ অথবা অনুমতি মোতাবেক স্থাপিত হয় নাই এমন কোন সংযোগ, যে কোন সময় বিচ্ছিন্ন করিয়া দিতে পারিবে; (খ) পানি অভিকর, পয়ঃঅভিকর বা বৃষ্টি-পানি নিষ্কাশন অভিকর অনাদায়ের জন্য নির্ধারিত পদ্ধতিতে কোন গ্রাহককে অন্যুন এক মাসের নোটিশ প্রদান করিয়া তাহার পানি সংযোগ বিচ্ছিন্ন করিয়া দিতে পারিবে৷ (২) যদি কোন সংযোগ গ্রাহক যে উদ্দেশ্যে সংযোগ দেওয়া হইয়াছে সেই উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্যে পানি ব্যবহার করেন অথবা কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত পদ্ধতিতে পানির সরবরাহ…