২৪৷ (১) কর্তৃপক্ষ ব্যতীত অন্য কোন ব্যক্তি কর্তৃপক্ষের এখ্তিয়ারাধীন এলাকায় সুপেয় পানি সংগ্রহ, শোধন, পাম্পিং, সঞ্চয় বা সরবরাহ করার অথবা পয়ঃ সংগ্রহ, পাম্পিং ও পরিশোধনের জন্য কোন সুবিধাদি নির্মাণ বা সংরক্ষণ করিতে পারিবে না৷ (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কর্তৃপক্ষ, উহার পানি সরবরাহ বা পয়ঃনিষ্কাশন করিতে সক্ষম না হওয়া পর্যন্ত, কোন ব্যক্তিকে, তাহার আবেদনক্রমে, নির্ধারিত শর্তে এবং চার্জ প্রদানে উক্ত উপ-ধারায় উল্লিখিত সুবিধাদি নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের জন্য অনুমতি প্রদান করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হইবার তারিখে উক্তরূপ সুবিধাদি বিদ্যমান থাকে, সেই…