২০৷ এই আইনের ধারা ১৮ অথবা আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সময় সময়, উভয় পক্ষের সম্মত শর্তে, কোন কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক সংরক্ষিত কোন পানি সরবরাহ বা পয়ঃপ্রণালী ব্যবস্থা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ও ব্যবস্থাপনায় হস্তান্তর করার নির্দেশ দিতে পারিবে৷