২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “কর্তৃপক্ষ” অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ; (খ) “কর্পোরেশন” অর্থ কোন আইনের অধীন কোন নগরীর জন্য গঠিত সিটি কর্পোরেশন; (গ) “কার্য-সম্পাদন-চক্তি” অর্থ সম্মত লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন কার্য সম্পাদন ক্ষেত্রে কর্তৃপক্ষের দক্ষতা বৃদ্ধির জন্য কর্তৃপক্ষ ও সরকারের মধ্যে বার্ষিক চুক্তি; (ঘ) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (ঙ) “তফসিল” অর্থ এই আইনের তফসিল; (চ) “নির্ধারিত” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি দ্বারা নির্ধারিত; (ছ) “নীতি-বিবৃতি” অর্থ কতৃপক্ষের নির্দেশনার জন্য ধারা ১৬ এর অধীন, সময় সময়…