১৯৷ (১) কর্তৃপক্ষ উহার এখ্তিয়ারাধীন এলাকায় কোন পানি সরবরাহ বা পয়ঃপ্রণালী ব্যবস্থা স্বয়ং গ্রহণ করার জন্য উহা প্রতিষ্ঠার পর যত শীঘ্র সম্ভব, একটি পরিকল্পনা প্রণয়ন করিয়া উহা অনুমোদনের জন্য সরকারের নিকট পেশ করিবে৷ (২) আপাততঃ বলবত্ অন্য কোন আইনে বা কোন চুক্তিতে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, উপ-ধারা (১) এর অধীন পেশকৃত পরিকল্পনা অনুমোদন করিলে, সংশ্লিষ্ট পৌরসভা বা কর্পোরেশনের সহিত আলোচনাক্রমে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সরকারের উপর অথবা উক্ত পৌরসভা বা কর্পোরেশনের উপর ন্যস্ত কোন পানি সরবরাহ বা পয়ঃপ্রণালী ব্যবস্থা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করিতে পারিবে এবং উক্তরূপ প্রজ্ঞাপন প্রকাশিত হইবার তারিখ…