১৮৷ কর্তৃপক্ষ, বোর্ডের অনুমোদনক্রমে, সরকার বা কোন কর্পোরেশন বা পৌরসভা বা অন্য কোন সংস্থা কর্তৃক কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পূর্বে প্রণীত কোন পানি সরবরাহ অথবা পয়ঃপ্রণালী ব্যবস্থা সম্পর্কিত স্কীম, উভয় পক্ষের সম্মত শর্তে, বাস্তবায়ন বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করিতে পারিবে৷