১৭৷ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কর্তৃপক্ষ উপ-ধারা (২) এ উল্লিখিত সকল বা যে কোন কাজ হাতে নিতে পারিবে এবং বিধি দ্বারা নির্ধারিত প্রণালীতে উহা হইতে উপকার ভোগকারী ব্যক্তিগণের নিকট হইতে অভিকর বা চার্জ আদায় করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, কোন এলাকায় কর্তৃপক্ষ কর্তৃক পয়ঃব্যবস্থা চালু করার তারিখ হইতে ছয় মাসের মধ্যে যদি ঐ এলকার কোন হোল্ডিংয়ের মালিক পয়ঃসংযোগ গ্রহণ না করেন তাহা হইলে কর্তৃপক্ষ, যথাযথ বিবেচনা করিলে, ঐ হোল্ডিংয়ের বিপরীতে সংযোগ-পরবর্তী পয়ঃঅভিকরের অধিক হইবে না এমন হারে পয়ঃচার্জ আরোপ ও আদায় করিতে পারিবে৷ (২) কর্তৃপক্ষ উহার এখ্তিয়ারাধীন এলাকা বা এলাকার কোন অংশ…