১৪৷ ব্যবস্থাপনা পরিচালক বোর্ডের প্রত্যেক সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠিত হইবার পাঁচ দিনের মধ্যে সরকারের নিকট প্রেরণ করিবেন৷ (২) সরকার, কার্যসম্পাদন চুক্তি অনুযায়ী পরিবীক্ষণের উদ্দেশ্যে ব্যবস্থাপনা পরিচালককে উহার নিকট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন কোন বিষয়ে কোন বিবরণী, বর্ণনা, প্রাক্কলিত হিসাব, পরিসংখ্যান বা অন্য কোন তথ্য অথবা উক্তরূপ কোন বিষয়ের উপর প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশ দিতে পারিবে৷ (৩) সরকার যে কোন সময় তত্কর্তৃক নিযুক্ত কোন কর্মকর্তার দ্বারা কর্তৃপক্ষের কোন বিষয় তদন্ত করাইতে পারিবে৷