১২৷ (১) বোর্ড, কোন বিষয় পরীক্ষার জন্য, উহার সদস্যগণ এবং উহার বিবেচনায় অন্য যে সকল ব্যক্তির পরামর্শ ও সহায়তা প্রয়োজন সেই সকল ব্যক্তির সমন্ববয়ে কমিটি গঠন করিতে পারিবে৷ (২) উক্তরূপ কোন কমিটি গঠিত হইলে, বোর্ড কমিটির বিবেচ্য বিষয় এবং কত দিনের মধ্যে উহার নিকট প্রতিবেদন দাখিল করিতে হইবে উহা নির্ধারণ করিয়া দিবে৷