১১৷ (১) বোর্ড উহার কর্তব্য ও দায়িত্ব যথাযথভাবে সম্পাদনের প্রয়োজনে যতবার প্রয়োজন ততবার সভায় মিলিত হইবে : তবে শর্ত থাকে যে, প্রত্যেক দুই মাসে অন্ততঃ একবার বোর্ড সভায় মিলিত হইবে৷ (২) বোর্ডের সভা চেয়ারম্যান অথবা, তাঁহার অবর্তমানে, ভাইস-চেয়ারম্যান কর্তৃক আহূত হইবে৷ (৩) বোর্ডের কোন বিশেষ সভা আহবান করা হইবে, যদি- (ক) চেয়ারম্যান অথবা, তাঁহার অবর্তমানে, ভাইস-চেয়ারম্যান ইহা প্রয়োজনীয় বলিয়া মনে করেন; (খ) ব্যবস্থাপনা পরিচালক অনুরোধ করেন; অথবা (গ) সংখ্যাগরিষ্ঠ সদস্য অনুরোধ করেন৷ (৪) সভার কোরামের জন্য অন্যুন পাঁচজন সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে৷ (৫) যদি কোন সভায় কোরাম পূর্ণ না হয় তাহা হইলে সভা পরবর্তী…