১০৷ (১) ধারা ৫ এর অধীন ক্ষমতা ও দায়িত্বের সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া, এই আইনের বিধান সাপেক্ষে, বোর্ডের নিম্নবর্ণিত ক্ষমতা ও দায়িত্ব থাকিবে, যথা:- (ক) কর্তৃপক্ষের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য, নীতি-বিবৃতির সহিত অসামঞ্জস্যপূর্ণ নহে এইরূপ, নীতিমালা প্রণয়ন; (খ) কর্তৃপক্ষের কাজকর্ম এবং প্রশাসন কিভাবে পরিচালিত হইবে এবং ইহার অর্থ সংক্রান্ত বিষয়াদি কিভাবে নির্বাহ করা হইবে তত্সম্পর্কে প্রবিধান প্রণয়ন; (গ) ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালকগণের নিয়োগ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকগণের দয়িত্ব নির্ধারণ; (ঘ) কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক কাঠামো নির্ধারণ এবং ইহার পরিবর্তন অনুমোদন; (ঙ) কর্তৃপক্ষের…