১৷ (১) এই আইন পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ নামে অভিহিত হইবে৷ (২) ইহা- (ক) ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের এখ্তিয়ারভুক্ত এলাকার ক্ষেত্রে ১লা জ্যৈষ্ঠ, ১৪০৩ মোতাবেক ১৫ই মে, ১৯৯৬ তারিখে বলবত্ হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং (খ) অন্যান্য এলাকার ক্ষেত্রে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ এবং যে এলাকা নির্ধারণ করিবে সে তারিখে এবং সে এলাকায় বলবত্ হইবে৷