৯৷ (১) সংস্থার একটি কার্য নির্বাহী পরিষদ থাকিবে, যাহা একজন চেয়ারম্যান ও অন্যুন দুইজন সদস্য সমন্বয়ে গঠিত হইবে৷ (২) মহা-পরিচালক কার্য নির্বাহী পরিষদের চেয়ারম্যান এবং পরিচালক উহার সদস্য হইবেন৷ (৩) কার্য নির্বাহী পরিষদ বোর্ডকে উহার কার্যাবলী সূচারুরূপে সম্পাদনের পরামর্শ ও সহায়তা প্রদান করিবে, বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবে এবং বোর্ড কর্তৃক অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবে৷