৬৷ নিম্ন বর্ণিত সদস্য সমন্বয়ে পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) সেচ, পানি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সদস্য, যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) সেচ, পানি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় বা বিভাগের সচিব; (ঘ) কৃষি মন্ত্রণালয় বা বিভাগের সচিব; (ঙ) স্থানীয় সরকার মন্ত্রণালয় বা বিভাগের সচিব; (চ) সড়ক ও সড়ক পরিবহন মন্ত্রণালয় বা বিভাগের সচিব; (ছ) পরিকল্পনা মন্ত্রণালয় বা বিভাগের সচিব; (জ) বন ও পরিবেশ মন্ত্রণালয় বা বিভাগের সচিব; (ঝ) নৌ-পরিবহন মন্ত্রণালয় বা বিভাগের সচিব; (ঞ) মহা-পরিচালক,…