২৫৷ (১) পানি সম্পদ পরিকল্পনা অধ্যাদেশ, ১৯৯১ (অধ্যাদেশ নং ৪৬, ১৯৯১) এতদ্বারা রহিত করা হইল৷ (২) অনুরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷