২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “কার্য নির্বাহী পরিষদ” অর্থ ধারা ৯ এর অধীন গঠিত কার্য নির্বাহী পরিষদ; (খ) “পরিচালক” অর্থ সংস্থার পরিচালক; (গ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঘ) “বোর্ড” অর্থ ধারা ৬ এর অধীন গঠিত পরিচালনা বোর্ড; (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (চ) “মহা-পরিচালক” অর্থ সংস্থার মহা-পরিচালক; (ছ) “সংস্থা” অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত পানি সম্পদ পরিকল্পনা সংস্থা৷