৬৭৷ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে পরিবীক্ষণ, সমন্বয় সাধন, ব্যবস্থাপনা বিষয়ে সরকার একটি সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট বা তদ্কর্তৃক গঠিত অন্য কোন ইউনিটের মাধ্যমে নিম্নরূপ দায়িত্ব পালন করিবে, যথাঃ- (ক) সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে এই আইনের বাস্তবায়ন ও প্রয়োগ পরিবীক্ষণের ব্যবস্থা গ্রহণ; (খ) সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ও আনুষঙ্গিক কার্যাবলী সম্পাদনের ব্যবস্থা গ্রহণ; (গ) নির্ধারিত অন্য কোন দায়িত্ব সম্পাদন৷ পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ৬৭ এর বিলুপ্তি ৩০। উক্ত আইনের ধারা ৬৭ বিলুপ্ত হইবে।