৬৫৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, এই আইনের অধীন কোন বা সকল সরকারী ক্রয় ইলেকট্রনিক পরিচালন পদ্ধতিতে সম্পন্ন করা যাইবে৷ (২) ইলেকট্রনিক পরিচালন পদ্ধতি ও তত্সশ্লিষ্ট নীতিমালা সরকার কর্তৃক নির্ধারিত হইবে৷ ব্যাখ্যাঃ এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, “ইলেকট্রনিক পরিচালন পদ্ধতি” অর্থ ওয়েবসাইটে সরাসরি (online) তথ্য প্রক্রিয়াকরণ৷ পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ৬৫ এর সংশোধন ২৮। উক্ত আইনের ধারা ৬৫ এর উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, এই আইনের অধীন ই-জিপি পোর্টালে প্রক্রিয়াযোগ্য সকল সরকারি ক্রয়…