৫৭৷ (১) ক্রয়কারী বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা ক্রয়ের প্রস্তাব দাখিলের অনুরোধসম্বলিত দলিল সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীগণের নিকট বিতরণ করিবে৷ (২) প্রত্যেক আবেদনকারী কারিগরী এবং আর্থিক প্রস্তাব দুইটি পৃথক খামে সীলগালা করিয়া অন্য একটি বহিঃস্থ খামে উক্ত দুইটি খাম স্থাপন ও সীলগালা করিয়া প্রস্তাব দাখিলের অনুরোধসম্বলিত দলিলে বর্ণিত স্থান ও সময়ে উহা দাখিল করিবে৷ (৩) আবেদনকারী স্বয়ং প্রস্তাব প্রস্তুত এবং দাখিলের ব্যয় ও ঝুঁকি বহন করিবে৷ (৪) প্রস্তাব দাখিলের নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত কোন প্রস্তাব না খুলিয়া আবেদনকারীকে ফেরত প্রদান করিতে হইবে৷