৫৪৷ (১) বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা ক্রয়ের ক্ষেত্রে ধারা ৪০ এর অধীন আগ্রহ ব্যক্তকরণের অনুরোধসম্বলিত বিজ্ঞাপন জারীর পর আগ্রহী আবেদনকারী উক্ত বিজ্ঞাপনে নির্ধারিত তারিখ, সময় ও স্থানে আবেদনপত্র দাখিল করিবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন আবেদনপত্র নিম্নবর্ণিত বিবরণাদী অন্তর্ভুক্ত করিতে হইবে, যথাঃ- (ক) পেশাদার জনবল সংক্রান্ত তথ্যাদি; (খ) সংশ্লিষ্ট সেবা প্রদানের আর্থিক ও কারিগরী সামর্থ্য; এবং (গ) সংশ্লিষ্ট সেবা প্রদানের ক্ষেত্রে আবেদনকারীর অতীত অভিজ্ঞতার বিবরণী৷