৪৬৷ (১) দরপত্রদাতা দরপত্র প্রস্তুত করিবার সময় নিম্নবর্ণিত বিষয়সমূহের নিশ্চয়তা বিধান করিবে, যথাঃ- (ক) ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি কর্তৃক উহা যথাযথভাবে স্বাক্ষরিত হইয়াছে কি না; (খ) সীলগালা করা খামে দাখিল করা হইয়াছে কি না; (গ) দরপত্র দলিলে নির্দেশিত মতে যথাযথভাবে চিহ্নিত করা হইয়াছে কিনা; এবং (ঘ) নির্ধারিত সময়ের পূর্বে যথাস্থানে দাখিল করা হইয়াছে কি না৷ (২) দরপত্রদাতা স্বয়ং দরপত্র প্রস্তুত ও দাখিল করিবার ব্যয় ও ঝুঁকি বহন করিবে৷ (৩) দরপত্র দাখিলের জন্য ক্রয়কারী কর্তৃক নির্দিষ্টকৃত সময়সীমার পরে প্রাপ্ত দরপত্র না খুলিয়া দরপত্রদাতাকে ফেরত প্রদান করিতে হইবে৷ (৪) দরপত্রদাতা, দরপত্র দাখিল করিবার পর এবং…