৩৮৷ (১) ক্রয়কারী কার্যালয় প্রধান বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তার অনুমোদনক্রমে ধারা ৩৭ এ উল্লিখিত পদ্ধতি ব্যতীত বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা ক্রয়ের ক্ষেত্রে নিম্নবর্ণিত যে কোন পদ্ধতি প্রয়োগ করা যাইবে, যথাঃ- (ক) নির্ধারিত মূল্যসীমার মধ্যে সম্পাদনীয় প্রমিতমানের বা রুটিন প্রকৃতির সেবার ক্ষেত্রে সর্বনিম্ন ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতি; (খ) যেইক্ষেত্রে সমাজ উন্নয়ন প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও পরিচালনায় সমাজের চাহিদা, স্থানীয় বিষয়াদি ও সামাজিক অংশগ্রহণ সম্পর্কে সম্যক জ্ঞান মুখ্য বিবেচ্য সেইক্ষেত্রে সমাজসেবামূলক সংগঠন নির্বাচন পদ্ধতি; (গ) নিম্নবর্ণিত ক্ষেত্রে একক উত্সভিত্তিক নির্বাচন…