৩৬৷ (১) ক্রয়কারীর যদি নির্দিষ্ট সময় অন্তর যথেষ্ট পরিমাণে আবশ্যক সচরাচর ব্যবহৃত সামগ্রী ক্রয়ের প্রয়োজন হয় অথবা আবর্তক কোন ভৌত সেবা ক্রয়ের প্রয়োজন হয়, তাহা হইলে ক্রয়কারী এক বা একাধিক সরবরাহকারী বা দরপত্রদাতাগণের সহিত কোন উন্মুক্ত বা সীমিত দরপত্র পদ্ধতির মধ্যে যে কোন একটি পদ্ধতি প্রয়োগ করিয়া ফ্রেমওয়ার্ক চুক্তি সম্পাদন করিতে পারিবে৷ (২) কোন ক্রয়কারী, অন্য কোন ক্রয়কারী কর্তৃক ইতোমধ্যে সম্পাদিত ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় একই ধরণের পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের প্রয়োজন হইলে, উক্ত সম্পাদিত চুক্তির আওতায় উক্ত ক্রয় সম্পাদন করিতে পারিবে৷ (৩) ক্রয়কারী ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় কোন পণ্য ও সংশ্লিষ্ট সেবা…