২১৷ (১) ক্রয়কারী নির্ধারিত ফরমে নোটিশ বোর্ডে অথবা উহার নিজস্ব ওয়েবসাইটে, যদি থাকে, চুক্তি সম্পাদন নোটিশ জারী করিবে এবং নির্ধারিত মূল্যসীমার উর্ধ্বের চুক্তির ক্ষেত্রে চুক্তি সম্পাদনের নোটিশ সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রেরণ করিবে৷ (২) ক্রয় বিষয়ে কৃতকার্য দরপত্রদাতা বা পরামর্শকের সহিত চুক্তি স্বাক্ষরের পর, যে কোন দরপত্রদাতা বা পরামর্শকের স্বীয় দরপত্র বা প্রস্তাব সম্পর্কে ক্রয়কারীর নিকট হইতে জানিবার অধিকার থাকিবে এবং উক্তরূপে যদি কোন দরপত্রদাতা বা পরামর্শক তাহার দাখিলকৃত দরপত্র বা প্রস্তাব গৃহীত না হওয়ার কারণ সম্পর্কে ক্রয়কারীর নিকট জানিতে চাহেন, তাহা হইলে…