পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) আইন, ২০১২ ( ২০১২ সনের ২৯ নং আইন ) [১০ জুলাই, ২০১২ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকগণের চাকুরি হইতে অবসর গ্রহণ সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকগণের চাকুরি হইতে অবসর গ্রহণ সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-