২১। (১) ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বিধিমালা, ২০০২, অতঃপর উক্ত বিধিমালা বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও উক্ত বিধির অধীনে- (ক) কৃত কোনো কাজ বা গৃহীত কোনো ব্যবস্থা, প্রণীত কোনো প্রবিধান, ইস্যুকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন, প্রদত্ত কোনো নোটিশ, প্রস্তুতকৃত বাজেট প্রাক্কলন, স্কিম বা প্রকল্প বা চলমান কোনো কার্যক্রম এই আইনের অধীন কৃত, গৃহীত, প্রণীত, ইস্যুকৃত, প্রদত্ত, প্রস্তুতকৃত বা চলমান বলিয়া গণ্য হইবে; (খ) গঠিত পরিচালনা বোর্ড, অতঃপর পরিচালনা বোর্ড বলিয়া উল্লিখিত, এই আইনের অধীন পরিচালনা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে এবং পরিচালনা…