৮। (১) আঞ্চলিক কেন্দ্র উহার সম্পাদিত কার্যাবলি সম্পর্কে ত্রৈমাসিক ভিত্তিতে কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষের নিকট এবং কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ উহার নিজের এবং আঞ্চলিক কেন্দ্রের সম্পাদিত কার্যক্রম সম্পর্কে ষান্মাসিক ভিত্তিতে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করিবে। (২) সরকার প্রতিবেদন পর্যালোচনায় কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ, আঞ্চলিক কেন্দ্র এবং সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, পারমিট বা ছাড়পত্র প্রদানকারী সংস্থা বা কর্তৃপক্ষ বা উহার ফোকাল পয়েন্টের কার্য সম্পাদনে অবহেলা, অনীহা বা অনিয়মের উপাদান রহিয়াছে মর্মে নিশ্চিত হইলে ধারা ৯ এর অধীন ব্যবস্থা গ্রহণের নির্দেশনা…