৭। (১) এই আইনের অধীন ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম তদারকির জন্য সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, একজন মন্ত্রীকে প্রধান করিয়া প্রজ্ঞাপনে উল্লিখিত সংখ্যক সদস্য সমন্বয়ে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতকরণ কমিটি নামে একটি কমিটি গঠন করিতে পারিবে। (২) ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতকরণ কমিটির কার্যপরিধি উক্ত প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত হইবে।