৬। (১) কোনো উদ্যোক্তা বা প্রকল্প বাস্তবায়নকারী ওয়ান স্টপ সার্ভিসের সুবিধা গ্রহণ করিতে চাহিলে কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষের নিকট নির্ধারিত পদ্ধতিতে আবেদন করিতে হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ আবেদনপত্রটি উহার সভায় উপস্থাপন করিবে এবং আবেদনকারী কর্তৃক চাহিত প্রয়োজনীয় সেবা, সুবিধা ও প্রণোদনা (প্রযোজ্য ক্ষেত্রে), লাইসেন্স, অনুমতি, পারমিট, ছাড়পত্র, উহা যে নামেই অভিহিত হউক না কেন, প্রদানপূর্বক নির্ধারিত পদ্ধতি অনুসরণে উহা নিষ্পত্তি করিবে। (৩) আবেদনকারী আবেদন দাখিলের পূর্বে তাহার প্রস্তাবিত উদ্যোগ বা প্রকল্প…