৫। (১) সরকার, তপশিল-ক এ উল্লিখিত কোনো সংস্থার প্রস্তাব বিবেচনাক্রমে, প্রজ্ঞাপন দ্বারা নির্দিষ্টকৃত অঞ্চলের জন্য উক্ত সংস্থার আওতাধীন সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, পারমিট বা ছাড়পত্র প্রদানকারী সংস্থা বা কর্তৃপক্ষের মধ্য হইতে প্রয়োজনীয় সংখ্যক ফোকাল পয়েন্ট সমন্বয়ে আঞ্চলিক ওয়ান স্টপ সার্ভিস কেন্দ্র গঠন করিতে পারিবে। (২) আঞ্চলিক কেন্দ্র ওয়ান স্টপ সার্ভিস পদ্ধতিতে সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, পারমিট, ছাড়পত্র, উহা যে নামেই অভিহিত হউক না কেন, প্রদানের জন্য দায়িত্ব পালন করিবে।