৪। (১) তপশিল-ক এ উল্লিখিত যে কোনো সংস্থা যে আইন বা আইনগত দলিল দ্বারা প্রতিষ্ঠিত উহার কার্যপরিধিভুক্ত যে কোন প্রকল্প বা উদ্যোগ বাস্তবায়নের জন্য কোনো উদ্যোক্তা বা বিনিয়োগকারীকে প্রয়োজনীয় যে কোনো সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, পারমিট, ছাড়পত্র, উহা যে নামেই অভিহিত হউক না কেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদানের জন্য কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ বলিয়া গণ্য হইবে। (২) কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, পারমিট বা ছাড়পত্র প্রদানকারী সংস্থা বা কর্তৃপক্ষের ফোকাল পয়েন্ট সমন্বয়ে, নির্ধারিত পদ্ধতিতে, গঠিত হইবে। (৩) তপশিল-ক এ উল্লিখিত সংস্থার…